Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ রাজস্থানকে হারালে কার্যত প্লে-অফে পাঞ্জাব

৮ মে, ২০২৫। ভারত-পাক সংঘর্ষের জেরে ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের মাঝপথে তড়িঘড়ি আলো নিভিয়ে খালি করে দেওয়া হয় গ্যালারি

আজ রাজস্থানকে হারালে কার্যত প্লে-অফে পাঞ্জাব
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

জয়পুর: ৮ মে, ২০২৫। ভারত-পাক সংঘর্ষের জেরে ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের মাঝপথে তড়িঘড়ি আলো নিভিয়ে খালি করে দেওয়া হয় গ্যালারি। পরিত্যক্ত হয় ম্যাচ। বেশ কিছুদিনের জন্য স্থগিত থাকে আইপিএল। অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে ফের শুরু হয়েছে কোটিপতি লিগ। পাঞ্জাব মাঠে নামছে রবিবার। সোয়াই মানসিং স্টেডিয়ামে শ্রেয়স আয়ারদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে একদম নীচের দিকে থাকা যশস্বী, বৈভবদের হারিয়ে প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলাই লক্ষ্য প্রীতি জিন্টার দলের।

Advertisement

লিগ টেবিলে ১১ ম্যাচে শ্রেয়সদের পয়েন্ট এখন ১৫। রয়েছে তৃতীয় স্থানে। প্রতিপক্ষ রাজস্থান অনেক পিছিয়ে। ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। তবুও এই ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই পাঞ্জাব কিংস। আসলে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিই শ্রেয়সদের চিন্তার কারণ। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টোইনিস ও জস ইংলিস এখনও দলের সঙ্গে যোগ দেননি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশে ফিরেছেন মার্কো জানসেন। এমন অবস্থায় মূলত ভারতীয় স্কোয়াডই বড় ভরসা। পাঞ্জাবের ব্যাটিং অবশ্য দারুণ শক্তিশালী। অনবদ্য ফর্মে দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য। তিন নম্বরে নামা অধিনায়ক শ্রেয়সও রানের মধ্যেই রয়েছেন। বোলিংয়ে চাহাল ও অর্শদীপ সিংয়ের পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করবে।
অন্যদিকে, চলতি টুর্নামেন্টে বেশ অগোছাল দেখিয়েছে রাজস্থানকে। অধিনায়ক সঞ্জু স্যামসন চোটে জেরবার। এই অবস্থায় ব্যাটিংয়ের প্রধান ভরসা যশস্বী জয়সওয়াল। এছাড়াও নজর থাকবে বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগের উপর।
 খেলা শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ