চণ্ডীগড়: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে ভারত। সীমান্তের নানা এলাকায় চলছে টহলদারি ও তল্লাশি অভিযান। এরইমাঝে মঙ্গলবার পাঞ্জাবের ঘন জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পেল পাঞ্জাব পুলিস। এদিন যৌথবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে দু’টি রকেট প্রপেলড গ্রেনেড, দুটি আইইডি, পাঁচটি পি-৮৬ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি একটি ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসও পাওয়া গিয়েছে। নিজেদের মধ্যে এর মাধ্যমেই যোগাযোগ রাখে জঙ্গিরা।



