Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গণ্ডগোলে জেরবার পাঞ্জাব ম্যানেজমেন্ট

আইপিএল প্লে-অফের আগেই পাঞ্জাব কিংসের আকাশে অশান্তির মেঘ। আভ্যন্তরীন ডামাডোল, কোন্দলে জেরবার টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি এতটাই খারাপ যে, আদালতে মামলা দায়ের করলেন অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা।

গণ্ডগোলে জেরবার পাঞ্জাব ম্যানেজমেন্ট
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: আইপিএল প্লে-অফের আগেই পাঞ্জাব কিংসের আকাশে অশান্তির মেঘ। আভ্যন্তরীন ডামাডোল, কোন্দলে জেরবার টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি এতটাই খারাপ যে, আদালতে মামলা দায়ের করলেন অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা। টলিউড নায়িকার নিশানায় পাঞ্জাবেরই অন্য দুই কর্ণধার মোহিত বর্মন ও নেস ওয়াদিয়া। তাঁদের বিরুদ্ধে চণ্ডীগড় আদালতে মামলা ঠুকেছেন পাঞ্জাব মালকিন। উল্লেখ্য, এর আগে নিলামের সময় থেকেই টুকটাক ঝামেলা চলছিল। এবার তা দাবানলের আকার নিয়েছে। আসলে দলের বেশিরভাগ মালিকানাই রয়েছে কেপিএইচ প্রাইভেট লিমিটেড সংস্থার হাতে। যার অন্যতম তিন কর্ণধার প্রীতি, নেস ওয়াদিয়া ও মোহিত। অভিযোগ, গত ২১ এপ্রিল চটজলদি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন ওয়াদিয়া ও মোহিত। প্রীতির আইনজীবী সেই বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, সেই মিটিংয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গত আগস্টেও আদালতের দরজায় কড়া নেড়েছিলেন রুপোলি পর্দার নায়িকা। মোহিতের হাতে ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। প্রীতি দাবি করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে তা বিক্রী করার চেষ্টা করছেন মোহিত। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়। কিন্তু এবারের ঘটনা সবকিছু ছাপিয়ে গিয়েছে। ঘর ঘর কি কাহানির প্রভাব দলের উপর পড়বে না তো? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ