Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৫৭ পাউন্ডের কেক কেটে জেলার জন্মদিন পালন

১৫৭ পাউন্ডের কেক কেটে জেলার জন্মদিন পালন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার ১৫৭ বছরে পা রাখছে জলপাইগুড়ি। এই উপলক্ষ্যে বর্ষশেষের রাতে ১৫৭পাউন্ডের কেক কেটে জলপাইগুড়ির জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে মিলন সঙ্ঘ। ৩১ডিসেম্বর রাত বারোটায় ক্লাবের মাঠে কেক কেটে, বেলুন উড়িয়ে জলপাইগুড়ির জন্মদিন পালন করবে তারা। ওইদিন জলপাইগুড়ির ইতিহাস নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে। জলপাইগুড়ির জন্মদিনকে সামনে রেখে ১৭ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে অনুষ্ঠান ও বাণিজ্যমেলা। চলবে ৫জানুয়ারি পর্যন্ত। যার নাম দেওয়া হয়েছে তিস্তা-করলা উৎসব। ১১০টি স্টল থাকছে। তবে ভারত বিরোধী মনোভাবের কারণে বাংলাদেশকে এই উত্সব থেকে বাদ দেওয়া হয়েছে। ওপার বাংলার কোনও স্টল থাকছে না এবার।  
Advertisement
রবিবার মেলা ও উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন। সেকারণে ৩১ডিসেম্বর মধ্যরাতে কেক কেটে, আতশবাজি পুড়িয়ে এবং বেলুন উড়িয়ে সেলিব্রেশন হবে। 
সম্পর্কিত সংবাদ