নয়াদিল্লি: আইপিএলের গত মরশুমটা একেবারেই ভালো কাটেনি লোকেশ রাহুলের। তাঁর নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ন্টস প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেনি। তাই মেগা নিলামের আগে রিটেইন করা হয়নি লোকেশকে। তবে সেই ব্যর্থতা ভুলে নতুন দল দিল্লি ক্যাপিটালসে এবার দুরন্ত ছন্দে তারকা ব্যাটার। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি অর্ধশতরান। মঙ্গলবার পুরনো দলের বিরুদ্ধে ক্যাপিটালসকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের পর লোকেশকে প্রশংসায় ভরালেন চেতেশ্বর পূজারা। তারকা ক্রিকেটারের কথায়, ‘লোকেশ গত মরশুমের ব্যর্থতার স্মৃতি মন থেকে মুছে ফেলেছে। এটা খুব পজিটিভ ব্যাপার। চলতি মরশুমে ও দারুণ উপভোগ করছে ব্যাটিং। সাম্প্রতিক পারফরম্যান্সই তার প্রমাণ।’



