সংবাদদাতা, মেখলিগঞ্জ: দীর্ঘ আট বছর ধরে প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ ছিল। ফলে বিপুল সংখ্যক শূন্যপদের সৃষ্টি হয়েছে। এবার সেইসব শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলার ২৬টি শিক্ষা সার্কেলেই প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। গোটা জেলায় এক হাজারেরও বেশি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নিযুক্ত করা হচ্ছে।
Advertisement
গত ২৫ নভেম্বর প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডিপিএসসি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে জেলায় সর্বশেষ প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়। ২০২৪ সালের শেষে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। এবার বিপুল সংখ্যক প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ হতে চলেছে। ফলে খুশি জেলার প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান শিক্ষক পদে প্রাথমিক স্কুলের সহকারী ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে নিরবচ্ছিন্নভাবে প্রাথমিক স্কুলের শিক্ষক পদে অন্ততপক্ষে পাঁচ বছর চাকরি করেছেন, তাঁরাই আবেদনের যোগ্য। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ধার্য করা হয়েছে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন, প্রায় ১১০০ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এদিকে, স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মেখলিগঞ্জ শিক্ষা সার্কেলের অন্তর্গত জামালদহ ফার্স্ট ফেস এইডেড প্রাথমিক স্কুলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেখলিগঞ্জ সার্কেল কমিটির সভাপতি অজিত রায় পাটোয়ারী, তৃণমূল যুব কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি জ্যোতিষ রায় প্রমুখ। পরে অঙ্কিতাদেবী জানিয়েছেন, শিক্ষকদের নিয়ে সাংগঠনিক আলোচনা হয়েছে। সেইসঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়েও কথা হয়েছে।
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে রয়েছে ২৬টি শিক্ষা সার্কেল। মেখলিগঞ্জ শিক্ষা সার্কেলের একটি প্রাথমিক স্কুলের এক সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন বলেন, বিজ্ঞপ্তিটি দেখেছি। অনেকদিন পরে পদোন্নতির সুযোগ এসেছে। আমিও আবেদন করব। মেখলিগঞ্জ শিক্ষা সার্কেলের প্রাথমিক বিদ্যালয়সমূহের অবর বিদ্যালয় পরিদর্শক পরিতোষ ওরাওঁ বলেন, প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই মোতাবেক সার্কেল ভিত্তিক শূন্যপদ পূরণের তৎপরতা শুরু হয়েছে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি অশেষ বসাক বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এতে জেলার প্রাথমিক স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে।