Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেচে পানীয় জল ব্যবহার করার অভিযোগ, বিক্ষোভ

চালু হয়নি পানীয় জল সরবরাহ প্রকল্প। তবে রাতের অন্ধকারে প্রকল্পের জল সেচের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে পাম্প অপারেটরের বিরুদ্ধে

সেচে পানীয় জল ব্যবহার করার অভিযোগ, বিক্ষোভ
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: চালু হয়নি পানীয় জল সরবরাহ প্রকল্প। তবে রাতের অন্ধকারে প্রকল্পের জল সেচের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে পাম্প অপারেটরের বিরুদ্ধে। প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।

Advertisement

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের চোপালডাঙ্গায় জল সরবরাহের দায়িত্বে থাকা দুই পাম্প অপারেটরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরাশটোলা গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছরের বেশি সময় ধরে প্রকল্পের কাজ চলছে। এলাকায় পাইপ বসানো বলেও বাড়ি বাড়ি হয়নি ট্যাপকলের কানেকশন। এলাকার মানুষ অগভীর নলকূপের জল পান করছেন। রাতের অন্ধকারে প্রকল্পের জল সেচের কাজে ব্যবহার করা অভিযোগ উঠেছে ২ ও ৩ নং পাম্প অপারেটরদের বিরুদ্ধে।
পরাশটোলা গ্রামের বাসিন্দা অভিযোগকারী লিটন আলি বলেন, এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগ হয়নি। অথচ পাম্প অপারেটররা রাতে প্রকল্পের জল সেচের কাজে ব্যবহার করছেন। সবটা ভিডিও করে রেখেছি। পিএইচই দপ্তরে অভিযোগ করব।
কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মমতা রায়ের দাবি, মানুষ জলের সমস্যায় জেরবার, অথচ পাম্প অপারেটররা রাতের অন্ধকারে সেচের কাজে জল ব্যবহার করছেন। এটা মেনে নেওয়া যায় না।
চাঁচল মহকুমার পিএইচই’র সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষের মন্তব্য, এলাকার মানুষ ভিত্তিহীন অভিযোগ করছেন। জল টেস্টিং এর কাজ করছিলেন পাম্প অপারেটররা। ওভার ফ্লো হয়ে জল বেরিয়েছে। পিএইচই’র জল সরবরাহ মাসখানেক পর চালু হয়ে যাবে।  চোপালডাঙ্গায় পানীয় জল সরবরাহ প্রকল্প।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ