Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইঞ্জিনে ধোঁয়া, ফিরল প্রাইভেট বিমান

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি প্রাইভেট বিমান। সোমবার কলকাতা থেকে আমেদাবাদ উড়ে যাওয়ার সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বিমানটির।

ইঞ্জিনে ধোঁয়া, ফিরল প্রাইভেট বিমান
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি প্রাইভেট বিমান। সোমবার কলকাতা থেকে আমেদাবাদ উড়ে যাওয়ার সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বিমানটির। তৎক্ষণাৎ ট্যাক্সি বে’ এরিয়া থেকে বিমানটি ফিরে আসে। তারপর বিমানবন্দরের আলাদা একটি জায়গায় নিয়ে গিয়ে বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তবে দীর্ঘক্ষণ পরীক্ষা করে তেমন কোনও ত্রুটি পাওয়া যায়নি। পরে ৬ জন যাত্রীকে নিয়ে বিমানটি আমেদাবাদ উড়ে যায়। তবে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ যখন ‘টি৭ এফএইচএক্স’ বিমানটি যখন রওনা হচ্ছিল, তখন ধোঁয়া দেখতে পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে খবর দেওয়া হয়। যেহেতু প্রাইভেট বিমান ছিল ফলে ফুল ইমারজেন্সি ঘোষণা করে ওই বিমানটিকে ফিরিয়ে আনা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ