Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কবিগুরুর জন্মদিনকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহড়ায় মাতলেন জেল বন্দিরা

সামনেই রবীন্দ্র জয়ন্তী। তাঁকে ঘিরেই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয়, জেলা ও মহকুমা সংশোধনগারে শুরু হয়ে গিয়েছে বন্দিরের মধ্যে নানা উদ্যোগ।

কবিগুরুর জন্মদিনকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহড়ায় মাতলেন জেল বন্দিরা
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: সামনেই রবীন্দ্র জয়ন্তী। তাঁকে ঘিরেই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয়, জেলা ও মহকুমা সংশোধনগারে শুরু হয়ে গিয়েছে বন্দিরের মধ্যে নানা উদ্যোগ। ইতিমধ্যে দমদম, প্রেসিডেন্সি, মেদিনীপুর জলপাইগুড়ি, বর্ধমান, বালুরঘাট, বহরমপুরের মতো কেন্দ্রীয় জেলের পাশাপাশি নানা মহকুমা জেলেও বিশ্বকবিকে ঘিরে লেখায়, রেখায়, ছবিতে ফুঁটিয়ে তোলা হয়েছে দেওয়াল ম্যাগাজিন। সেই দেওয়াল মাগাজিনে কেউ লিখেছেন রবি ঠাকুরকে নিয়ে কবিতা, কেউ প্রবন্ধ, নিবন্ধ, আবার কেউ এঁকেছেন নানা ভঙ্গিমায় বিশ্বকবির ছবি। জেলের চার দেওয়ালের মাঝে নিজেরাই সাফসুতরো করে ওই দেওয়াল ম্যাগাজিনকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন বিচারাধীন ও সাজাপ্রাপ্ত জেলের আবাসিকরা। জেলের এক অধিকারিকের কথায়, 'সুস্থ সংস্কৃতির স্বপক্ষে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ওদের এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাতে সরকারি তরফে নানাভাবে সহযোগিতাও করা হয়েছে।'

Advertisement

শুধুমাত্র কবিগুরুকে ঘিরে জেলের চার দেওয়ালের মধ্যে দেওয়াল ম্যাগাজিন প্রকাশই নয়। তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে বিভিন্ন জেলে। সেই তালিকায় রয়েছে গান, নাটক, শ্রুতি নাটক, নৃত্য, ছবি প্রদর্শনী আলোচনা, আবৃত্তি পরিবেশন প্রভৃতি। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় জেলে শুরু হয়ে গিয়েছে এ নিয়ে বন্দিদের মধ্যে মহড়া। একমাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সেই তালিম। কোন কোন বন্দি নাটকের স্ক্রিপ্ট হাতে নিয়ে মুখস্ত করে চলেছেন নাটকের সংলাপ। কেউ কেউ আবার যে গানটি পরিবেশন করবেন মঞ্চে, তা প্র্যাকটিস করে চলেছেন অনবরত মন প্রাণ এক করে। অনেকেই আবার একাই  নিজের সেলে রবি ঠাকুরকে নিয়ে আবৃত্তি পরিবেশন করে চলেছেন। পিছিয়ে নেই মহিলা বন্দিরাও। দমদম কেন্দ্রীয় জেল ও আলিপুরের মহিলা জেলের মহিলা বন্দিদের মধ্যেও এ নিয়ে উৎসাহ তুঙ্গে। তাঁরাও সপ্তাহে তিন দিন করে বসছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায়। 

কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পঁচিশে বৈশাখ        কবিগুরুর জন্মদিনে বিভিন্ন জেলে থাকছে প্রভাত ফেরির আয়োজন। রবীন্দ্রনাথের ফুল মেলায় সুসজ্জিত ফটো হাতে নিয়ে বন্ধিরা জেল চত্বরে তাঁর গানে গানে পা মেলাবেন। থাকবে রবীন্দ্রনাথের জীবন- কাহিনী নিয়ে ছবি প্রদর্শনী। জেল সূত্রে জানা গিয়েছে, কোথাও কোথাও আবার বন্দিরা বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিনে থাকা কবির ছবি সংগ্রহ করে রেখেছেন। তা দিয়েই ফুঁটিয়ে তুলবেন ওই ছবি প্রদর্শনী। সন্ধ্যায় থাকছে কবিকে নিয়ে নানা বর্ণময় অনুষ্ঠান। সঙ্গে থাকছে অবশ্যই টিফিন হিসেবে তেলেভাজা, মুড়ি, বোদে ও লিকার চা। 

শহরের এক জেল অফিসারের কথায়, কোন বন্দি অপরাধী হয়ে জন্মায় না। সামাজিক পরিস্থিতির কোন কারনে বা চাপে কেউ কেউ কোন সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন। ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, ওই সমস্ত সাজা প্রাপ্ত বা বিচারাধীন জেলবন্দি আবাসিকদের মধ্যে রয়েছে একাধিক নানা গুণ। তাকে ফুঁটিয়ে তুলতে সরকারি তরফে নানা উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে নানা সময়। অর্থাৎ তাঁদের সাজার মেয়াদ শেষ হলে যাতে তাঁরা সমাজে মূল স্রোতে ফিরতে পারেন সেই কারণেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় বেশি করে। তাতে বিভিন্ন সময় দেখা গিয়েছে, অপরাধপ্রবণ বহু বন্দি সাজার মেয়াদ শেষ হওয়া পর তাঁরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। এটাই তো সরকারি তরফে বড় সাফল্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ