Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: মন্ত্রী চন্দ্রনাথের আত্মসমর্পণ শর্তসাপেক্ষে মিলল জামিন

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কোর্টে আত্মসমর্পণ করে জামিন নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে অভিযুক্ত মন্ত্রী আত্মসমর্পণ করে যে কোনও শর্তে জামিন প্রার্থনা করেন।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: মন্ত্রী চন্দ্রনাথের আত্মসমর্পণ শর্তসাপেক্ষে মিলল জামিন
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কোর্টে আত্মসমর্পণ করে জামিন নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে অভিযুক্ত মন্ত্রী আত্মসমর্পণ করে যে কোনও শর্তে জামিন প্রার্থনা করেন। বিচারক তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। তবে এদিন ইডির তরফে জামিনের জোরালো আপত্তি জানিয়ে তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল। আদালত সেই আর্জি খারিজ করে দেয়। রাজ্যের কারা ও ক্ষুদ্র-কুটির শিল্প দপ্তরের মন্ত্রীর জামিনের শর্ত হিসেবে জানানো হয়েছে, কোর্টের নির্দেশ ছাড়া তিনি কলকাতা ও তাঁর বিধানসভা (বোলপুর) কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। তদন্তের সবরকম সহযোগিতা করতে হবে। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্ত চলাকালে ইডির আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন। সেখান থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। এরপরই তাঁকে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা জানানো হলে তিনি দু’বার সেই হাজিরা এড়ান। পরে অবশ্য তিনি হাজিরা দেন। তার আগেই ইডি এই দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে। এদিন ইডির তরফে সাতদিন হেফাজতের আর্জি জানানো হয়। মন্ত্রীর তরফে দীর্ঘ সওয়ালে বলা হয়, অভিযুক্ত তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন। তিনি একজন জনপ্রতিনিধি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। এরপরই বিচারক অভিযুক্ত মন্ত্রীকে শর্তসাপেক্ষে ১০ হাজার টাকার বন্ডে জামিন দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ