Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসমে প্রার্থী দেওয়ার প্রস্তুতি

আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। ৫০টি আসনে প্রার্থী দিতে চায় জোড়াফুল।

অসমে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। ৫০টি আসনে প্রার্থী দিতে চায় জোড়াফুল। ইতিমধ্যে ৫০টি আসনের জন্য ৮৫টি বায়োডেটা অসম থেকে কলকাতায় পাঠানো হয়েছে। বায়োডেটা ঝাড়াই-বাছাই করে দেখছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, অসমের জন্য ১৮ জন তারকা প্রচারকের তালিকাও তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। সুস্মিতা দেব জানিয়েছেন, অসমের মানুষ জানেন বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে বাংলার নির্বাচনি প্রচারে ব্যস্ত আছেন মমতা ও অভিষেক। তারমধ্যে একদিন হলেও মমতা ও অভিষেক অসমে প্রচারে আসুন, চাইছেন এলাকার মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ