Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার গাড়ির মালিক, চালক ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালট

এবার ভোটের কাজে ব্যস্ত যানবাহন মালিক এবং চালক-খালাসিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

এবার গাড়ির মালিক, চালক ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালট
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ভোটের কাজে ব্যস্ত যানবাহন মালিক এবং চালক-খালাসিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের কাজে ব্যবহৃত সমস্ত যানবাহনের মালিক ও তাদের সমিতিকে নিকটস্থ ‘পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট’ (পিভিডি) অফিস থেকে পোস্টাল ব্যালটের জন্য ১২ নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্ম সব চালক ও খালাসিদের মধ্যে বিতরণের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট মালিক বা সমিতিকে। প্রত্যেককে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে দিতে হবে ভোটার পরিচয়পত্র বা এপিকের ফোটোকপি, গাড়ির মালিকের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র এবং রিকুইজিশন অর্ডারের ফটো কপি। গাড়ির মালিক, চালক এবং খালাসিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন ও পরিবহণ দপ্তরে আবেদন জানানো হয়েছিল। তারপরই এই পদক্ষেপ করল কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ