Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল নিকাশি, বৃষ্টিতে জল থইথই দিনবাজারে

বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ির দিনবাজারে

বেহাল নিকাশি, বৃষ্টিতে জল থইথই দিনবাজারে
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ির দিনবাজারে। মঙ্গলবার রাতের বৃষ্টিতে দিনবাজার চালপট্টিতে গোড়ালি সমান জল জমে যায়। বুধবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে ওই জল দেখে ক্ষোভ উগরে দেন। শেষমেশ গামলা, বালতি করে ওই জল সেচে ফেলে তারপর দোকান খোলেন ব্যবসায়ীরা। এর জেরে এদিনের ব্যবসা মার খায় বলে বলে দাবি দোকানদারদের।  

Advertisement

চাউলপট্টির ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভার তরফে দিনবাজারে পেভার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু চালপট্টিতে তা এখনও হয়নি। এরই জেরে অল্প বৃষ্টিতেই ওই এলাকায় জল জমে যাচ্ছে। এখনই যদি এই পরিস্থিতি হয়, সেক্ষেত্রে বর্ষা শুরু হলে কী হবে, তা ভেবে পাচ্ছেন না চালপট্টির দোকানদাররা। এদিন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সরিতাপ্রসাদ শাহকে তাঁরা জানিয়ে দিয়েছেন, বর্ষার আগে যেভাবেই হোক জল জমার সমস্যার সমাধান করতে হবে। নতুবা পুরসভা ঘেরাও করা হবে। চালপট্টির ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ে সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য কাউন্সিলার পুরসভার একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন। তিনি এসে সবটা খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন।  
পরে জলপাইগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সরিতাপ্রসাদ শাহ বলেন, দিনবাজারের চারদিকে পেভার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে। চালপট্টি এলাকায় তা এখনও হয়নি। ফলে ওই জায়গাটি নিচু হয়ে গিয়েছে। সেকারণে বৃষ্টির জল জমে গিয়েছে। বর্ষার আগে যাতে চালপট্টিতে পেভার ব্লকের কাজ শেষ করা হয়, সে ব্যাপারে এদিন চেয়ারপার্সনকে বলা হয়েছে। দিনবাজারের চালপট্টি এলাকায় জল জমা রুখতে দ্রুত পদক্ষেপ করা হবে বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ