নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হওয়া ১০জন পুলিস অফিসার বদলি হলেন। শনিবার রাজ্য পুলিসের এডিজি(আইন ও শৃঙ্খলা) এনিয়ে একটি নির্দেশিকা জারি করেন। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত মোট ২৯৯ জন ইন্সপেক্টরকে রাজ্য পুলিসের বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সেই তালিকায় পুরুলিয়া জেলার ১০জন আধিকারিকও রয়েছেন। জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ান থানার ওসি শ্রীকান্ত মুলা, নিতুড়িয়া থানার ওসি মিলন মান্না ও বরাবাজার থানাতে থাকা মুকুল কর্মকারকে রাজ্য পুলিসের সিআইএফে পাঠানো হয়েছে। মানবাজার থানার ওসি পঙ্কজ সিং ও বলরামপুর থানার ওসি কৌশিক বন্দ্যোপাধ্যায়কে ডিইবি-র পুরুলিয়া শাখায় পাঠানো হয়েছে। তুলিন ফাঁড়ির ইনচার্জ তপন তেওয়ারি, বাঘমুণ্ডি থানার ওসি রানা ভকত, সুইসা ফাঁড়ির ইনচার্জ গৌতম মাহাত, হুড়া থানার ওসি অনুপ ঘোষকে সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া কাশীপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত মাসন্তকে আইবির পুরুলিয়া শাখায় ডেপুটেশনে পাঠানো হয়েছে।



