Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইজরায়েল থেকে চারা এনে ব্লু বেরি ও অ্যাভোকাডো চাষের পরিকল্পনা

এবার রাজ্যে অ্যাভোকাডো এবং ব্লু বেরির চাষ হবে। ইজরায়েল থেকে এই দুই ফলের চারা আমদানি করে রাজ্যের বেশ কয়েকটি জেলায় চাষ করার পরিকল্পনা নিয়েছে উদ্যানপালন দপ্তর।

ইজরায়েল থেকে চারা এনে ব্লু বেরি ও অ্যাভোকাডো চাষের পরিকল্পনা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার রাজ্যে অ্যাভোকাডো এবং ব্লু বেরির চাষ হবে। ইজরায়েল থেকে এই দুই ফলের চারা আমদানি করে রাজ্যের বেশ কয়েকটি জেলায় চাষ করার পরিকল্পনা নিয়েছে উদ্যানপালন দপ্তর। বর্তমানে এই দুই ফলের চাষের প্রচলন নেই রাজ্যে। তবে অ্যাভোকাডো এবং ব্লু বেরির কোন প্রজাতির চাষ এখানে হবে, তা এখনও স্থির হয়নি। সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু জেলায় এই দু’টি ফলের চাষ করা হবে। ওই এলাকায় যেহেতু অনেক খালি জমি আছে, তাই সেখানেই এই ফলের চাষ করার পরিকল্পনা নিয়েছেন আধিকারিকরা।

Advertisement

সূত্রের খবর, এখানকার মাটি ও আবহাওয়া কেমন, সেই সংক্রান্ত রিপোর্ট ওই দেশের কৃষিবিভাগের আধিকারিকরা চেয়ে পাঠিয়েছেন। সেই মতো জেলাগুলিকে সেটা দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পর্যালোচনা করে ওই দেশের কৃষি বিশেষজ্ঞরা রাজ্যের জন্য উপযুক্ত অ্যাভোকাডো এবং ব্লু বেরির প্রজাতি নির্ধারণ করবেন। এখানে আসার পর প্রাথমিকভাবে নার্সারিতে সেগুলি লালন-পালন করা হবে। পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, চারাগুলি বাছাই করা কৃষকদের মধ্যে বিতরণ 
করা হবে। উদ্যানপালন দপ্তরের আশা, এই উদ্যোগ 
রাজ্যের ফল উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের কৃষকদের আয়বৃদ্ধিতে সহায়ক  হবে। আমেরিকা ও মেক্সিকোর এই ফল দুটির বাজার দর ভালো হওয়ায় কৃষকরা লাভবান হবেন বলেও আশা করা হচ্ছে।
ভবিষ্যতে রাজ্যে অ্যাভোকাডো ও ব্লু বেরির ব্যবসায়িক চাষ বিস্তারের পরিকল্পনা রয়েছে। দপ্তরের এক আধিকারিক বলেন, মূলত ওই দেশ থেকে হাতে গোনা কিছু চারা আনা হবে, যাকে ‘মাদার স্যাপলিং’ বলা হচ্ছে। আপাতত দুটি ফলের একটি করে প্রজাতি পাঠানোর কথাবার্তা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ