Bartaman Logo
৯ জুন, ২০২৬

অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল বিমান

ফের বিপত্তি। মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল একটি বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।

অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল বিমান
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

তিরুপতি ও মুম্বই: ফের বিপত্তি। মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল একটি বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। কোচি থেকে আসা ওই বিমানটি এদিন সকাল ৯টা ২৭ নাগাদ বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে পিছলে যায়। ভারী বৃষ্টির কারণেই এই ঘটনা বলে জানা গিয়েছে। রানওয়ে ছেড়ে ঘাসজমিতে চলে যায় বিমানটি। দুর্ঘটনায় ওই বিমানের ডানা ও নোজ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।  এদিন বিকেলে আবার দিল্লি থেকে কলকাতাগামী অন্য একটি বিমান শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করা হয়। রানওয়ে থেকে ওড়ার ঠিক আগে কিছু টেকনিক্যাল সমস্যা টের পেয়ে ব্রেক কষেন পাইলট। যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।    

Advertisement

অন্যদিকে, উড়ান শুরুর পর যান্ত্রিক ত্রুটির কারণে তিরুপতিতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি  বিমান। রবিবার সন্ধে ৭.৫৫ নাগাদ তিরুপতি বিমানবন্দর থেকে রওনা দেয় ওই বিমানটি। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে পাইলটের। প্রায় ৪০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কেটে রাত সাড়ে ৮টা নাগাদ তিরুপতি বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। ঠিক কী ধরনের ত্রুটি দেখা গিয়েছিল, তা জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিবিদদের একটি দল বিমানটির ত্রুটি খতিয়ে দেখছে। রবিবার রাতে হায়দরাবাদগামী আর কোনও বিমান ছিল না। সেজন্য সোমবার সকাল ৮টা ২০ নাগাদ যাত্রীদের জন্য বিকল্প বিমানের বন্দোবস্ত করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ