Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অবসর নিলেন পীযূষ চাওলা

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন পীযূষ চাওলা। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন জোড়া বিশ্বকাপ জয়ী এই ভারতীয় স্পিনার।

অবসর নিলেন পীযূষ চাওলা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন পীযূষ চাওলা। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন জোড়া বিশ্বকাপ জয়ী এই ভারতীয় স্পিনার। দেশের জার্সিতে তিনটি টেস্ট, ২৫টি ওডিআই ও ৭টি টি-২০ ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সি পীযূষ। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৪৫টি আন্তর্জাতিক উইকেট। দেশের জার্সিতে ২০১২-র ডিসেম্বরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন উত্তর প্রদেশের এই ক্রিকেটারটি। ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তাঁর সংগ্রহ প্রায় হাজার উইকেট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ