Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংকিং লাইসেন্স বাতিল পেটিএমের

ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের ব্যাংকিং লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাংক (আরবিআই)। কারণ হিসাবে দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে, পেটিএম যে পদ্ধতিতে ব্যবসা করছে তা গ্রাহকদের জন্য ক্ষতিকারক।

ব্যাংকিং লাইসেন্স বাতিল পেটিএমের
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের ব্যাংকিং লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাংক (আরবিআই)। কারণ হিসাবে দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে, পেটিএম যে পদ্ধতিতে ব্যবসা করছে তা গ্রাহকদের জন্য ক্ষতিকারক। এছাড়া ব্যাংকিং লাইসেন্সের জন্য যে সব শর্ত মেনে চলা দরকার, পেটিএম পেমেন্টস ব্যাংক সেই সব শর্ত মানতে পারেনি। পেটিএম ব্যাংককে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছে আরবিআই। ২০১৫ সালে সীমিতভাবে ব্যাংকিং পরিষেবার জন্য পেটিএমকে অনুমতি দিয়েছিল শীর্ষ ব্যাংক। ছোটো অঙ্কের টাকা জমা দেওয়ার সুযোগ থাকলেও পেটিএম বাংক গ্রাহকদের ঋণ দিতে পারত না। কিন্তু ২০২২ সালেই আরবিআই জানিয়েছিল, নতুন করে আর গ্রাহক নিতে পারবে না পেটিএম ব্যাংক। ২০২৪ সালে শীর্ষ ব্যাংক জানায়, পেটিএম ব্যাংকে নতুন করে আর টাকা জমা রাখা যাবে না। বারবার নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত বলে সেই সময় জানিয়েছিল আরবিআই। তবে, আগে থেকেই যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা টাকা তুলতে পারবেন বলে জানানো হয়। এছাড়া পেটিএমের ইউপিআই লেনদেনও স্বাভাবিক থাকবে। তখন থেকেই জল্পনা বাড়ছিল যে, পেটিএমের ব্যাংকিং লাইসেন্স বাতিল করা হতে পারে। এবার সেই পথেই হাঁটল রিজার্ভ ব্যাংক।

Advertisement
সম্পর্কিত সংবাদ