Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে উত্তাল ধর্মতলা, যানজট

সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে ১২টি পার্শ্বশিক্ষক সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে উত্তাল হল ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশে রওনা দিতে উদ্যত হলে ধর্মতলাতেই এই বিশাল মিছিল আটকে দেয় পুলিশ।

পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান  ঘিরে উত্তাল ধর্মতলা, যানজট
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে ১২টি পার্শ্বশিক্ষক সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে উত্তাল হল ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশে রওনা দিতে উদ্যত হলে ধর্মতলাতেই এই বিশাল মিছিল আটকে দেয় পুলিশ। এক আন্দোলনকারী বলেন, ‘বিকাশ ভবন থেকে তাঁদের বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে। তাই এবার মুখ্যমন্ত্রীর দরবারে কড়া নাড়তেই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। পুলিশ আমাদের বলপ্রয়োগ করে আটকে দিয়েছে।’ 

Advertisement

প্রসঙ্গত, পুলিশের ব্যারিকেড ঠেলেই এগনোর চেষ্টা করেন তাঁরা। তবে, প্রচুর পুলিশকর্মী থাকায় তা সম্ভব হয়নি। স্থায়ী শিক্ষকদের পাঁচভাগের একভাগ বেতনে কাজ করেন পার্শ্বশিক্ষকরা। তৃণমূল সরকার তাঁদের বেতন বাড়ালেও অগ্নিমূল্যের বাজারে তা যথেষ্ট নয় বলেই তাঁদের দাবি। এই কর্মসূচি ঘিরে কাজের দিনে বেশ যানজটের সৃষ্টি হয় কলকাতার ব্যস্ততম এলাকায়। ছবি: অনিন্দ্য পালচৌধুরী

Advertisement
সম্পর্কিত সংবাদ