Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাক নাগরিকের মুক্তির আর্জি খারিজ হাইকোর্টে, থাকবে ভারতের জেলেই

এদেশে ১১ বছর জেলবন্দি পাকিস্তানি নাগরিক! এখন ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলছে শহবাজ শরিফের দেশ।

পাক নাগরিকের মুক্তির আর্জি খারিজ  হাইকোর্টে, থাকবে ভারতের জেলেই
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এদেশে ১১ বছর জেলবন্দি পাকিস্তানি নাগরিক! এখন ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলছে শহবাজ শরিফের দেশ। রাজ্য হাজার চেষ্টা নিলেও, নিজেদের অবস্থানে অনড় থেকে এখন ওই ব্যক্তিকে দেশে ফেরাতে অস্বীকার করছে পাকিস্তান। এই অবস্থায় মুক্তির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৭৮ বছর বয়সি পি ইউসুফ। বৃহস্পতিবার তাঁর আবেদন নাকচ করে বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়ে দিয়েছেন, যতদিন না পাকিস্তান ওই ব্যক্তির নাগরিকত্ব মেনে নিচ্ছে ততদিন তাকে ভারতীয় জেলেই বন্দি থাকতে হবে। ২০১২ সালের ১৭ জানুয়ারি বনগাঁ সীমান্ত এলাকা থেকে ধরা পড়ে ইউসুফ। তাঁর সঙ্গে আরও দুই ব্যক্তি ধরা পড়েছিল। ১৪এ ফরেনার্স অ্যাক্টে ওই তিনজনের ৬৫০ দিনের সাজা হয়। সাজার মেয়াদ পেরোনোর পর ইউসুফকে পাকিস্তানে পাঠানোর তোড়জোড় শুরু করে রাজ্য সরকার। কিন্তু তিনবার চেষ্টা করা হলেও পাকিস্তান ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির ‘ভবিষ্যৎ’ কী হবে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব তলব করেছিল হাইকোর্ট। এদিন মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তান ওই ব্যক্তির নাগরিকত্ব মেনে না নিলে ভারতের কিছু করার নেই। কেন্দ্রের এই বক্তব্য শোনার পরই এই পাকিস্তানি নাগরিকের মুক্তির আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ