নয়াদিল্লি: পহেলগাঁওয়ে হামলায় নয়া তথ্য। নৃশংস ওই হামলায় যুক্ত জঙ্গিদের মধ্যে দু’জন পাকিস্তান সেনার কমান্ডো। পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক আফতাব ইকবাল এমনই দাবি করেছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। তারা সংখ্যায় চারজন ছিল বলে গোয়েন্দাদের অনুমান। এব্যাপারে সাংবাদিক আফতাব একটি ভিডিওতে বলেছেন, জঙ্গিদের মধ্যে ইকবাল তালহ আলি এবং আসিম পাকিস্তান সেনার কমান্ডো ইউনিটের সদস্য। তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তোইবা এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের গভীর যোগসূত্র রয়েছে। ওরা কেবল প্রশিক্ষিত কমান্ডোই নয়, ওদের ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে কৌশলগত সবরকম সাহায্য করেছিল আইএসআই।



