Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় বাংলায় উপকৃত অসংগঠিত ক্ষেত্রের ৩৫ লক্ষের বেশি

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ রামলীলা ময়দানে যে সমাবেশের আয়োজন করেছে, সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা তুলে ধরবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, জনপ্রতিনিধিরা। এই আবহে বাম জমানার থেকে তৃণমূলের শাসনকালে উন্নয়ন কত বেশি হয়েছে, তার খতিয়ান তুলে ধরেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় বাংলায় উপকৃত অসংগঠিত ক্ষেত্রের ৩৫ লক্ষের বেশি
  • ২ মে, ২০২৫ ০৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ রামলীলা ময়দানে যে সমাবেশের আয়োজন করেছে, সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা তুলে ধরবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, জনপ্রতিনিধিরা। এই আবহে বাম জমানার থেকে তৃণমূলের শাসনকালে উন্নয়ন কত বেশি হয়েছে, তার খতিয়ান তুলে ধরেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, বাম জমানায় সামাজিক সুরক্ষা যোজনা নামে একটি প্রকল্প ছিল। তাতে শ্রমিকদের পকেট থেকে অর্থ জমা দিতে হতো। তৃণমূল জমানায় সেই প্রকল্প বদলে হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। ২০২৫ সালের মার্চ মাসের তথ্য বলছে, এ পর্যন্ত ১ কোটি ৭৮ লক্ষ মানুষ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। উপকৃত হয়েছেন ৩৫ লক্ষ ২৭ হাজার মানুষ। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ২৭০০ কোটি টাকা। বাম জমানায় এই খাতে খরচ হয়েছিল ৯ কোটি ২৫ লক্ষ টাকা। ৪৫ লক্ষ ৩১ হাজার ৮৪৯ জন নির্মাণকর্মী নাম নথিভুক্ত করেছেন। এখনও পর্যন্ত উপকৃত ২৪ লক্ষ ৫৭ হাজার ৯৭৪ জন। এখানে রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩০১ কোটি টাকা। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বামফ্রন্ট জমানায় শ্রমিকদের শুধু ভোটার হিসেবে দেখা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক স্বার্থে বিপ্লব ঘটিয়েছে।’ সরকারিভাবে আজ যেমন মৌলালিতে সমাবেশের আয়োজন করা হয়েছে, তেমনই দলগতভাবে আইএনটিটিইউসি নানাবিধ কর্মসূচি নিয়েছে। উত্তর কলকাতায় সমাজিক কর্মসূচি, হাওড়া সদরে মিছিল সহ প্রত্যেক জেলাতেই কর্মসূচি রয়েছে। কেন্দ্রের আনা শ্রম কোড নিয়ে প্রতিবাদ জানানো হবে সর্বত্র। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ