Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপ নিতে পারছে না পুরনো পাইপ, নয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ বন্ধ

সন্তোষপুর আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল দেওয়া শুরু হয়েছে। কিন্ত মহেশতলা পুরসভার একাধিক ওয়ার্ড তা নিতে পারছে না।

চাপ নিতে পারছে না পুরনো পাইপ, নয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ বন্ধ
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিমল বন্দ্যোপাধ্যায় বজবজ: সন্তোষপুর আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল দেওয়া শুরু হয়েছে। কিন্ত মহেশতলা পুরসভার একাধিক ওয়ার্ড তা নিতে পারছে না। কারণ ওই ওয়ার্ডগুলির জল সরবরাহকারী পাইপ পুরনো। তাই জলের চাপ সহ্য করতে না পেরে সেগুলি ফেটে যাচ্ছে। আর ফাটা অংশ দিয়ে হু হু করে জল বেরিয়ে রাস্তার ক্ষতি হচ্ছে। অপচয়ও হচ্ছে জল। ফলে ওয়ার্ডগুলির বাসিন্দারা চাহিদা মতো জল পাচ্ছেন না। এমন অবস্থায় পুর কর্তৃপক্ষ ওই ওয়ার্ডগুলিতে নয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ বন্ধ রেখেছে।

Advertisement

এই সমস্যা সমাধানের জন্য পুর চেয়ারম্যান কয়েক লক্ষ টাকার পাইপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নতুন পাইপ আসা শুরু হয়েছে। সেই সঙ্গে পুরনো  পাইপ পরিবর্তন করাও শুরু হয়েছে। স্বাস্থ্যবিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, পুর চেয়ারম্যান দুলাল দাস এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করা যায় পুরাতন সমস্ত পাইপ পাল্টানোর কাজ বর্ষার পর শেষ হয়ে যাবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর আকড়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে রোজ ৪০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করার কথা। এর মধ্যে ৩১ মিলিয়ন গ্যালন জল দেওয়ার কথা মহেশতলা পুরসভাকে। ৭ মিলিয়ন গ্যালন জল পাবে বজবজ পুরসভা এবং ২ মিলিয়ন গ্যালন পাবে পুজালি পুরসভা। মহেশতলা পুরসভার জল বিভাগের এক আধিকারিক বলেন, মহেশতলা পুরসভার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের ভূগর্ভস্থ জলের পাইপ অনেকদিনের পুরনো। ওইসব পাইপ নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জলের চাপ নিতে পারছে না, ফেটে যাচ্ছে। এই কারণেই আপাতত ট্রিটমেন্ট প্ল্যান্টের দেওয়া জল বন্ধ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ