নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিযোগিতার প্রথম দিন ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। সোমবার একই পথ ধরল রানার্স আপ ওড়িশা এফসি’ও। পাঞ্জাব এফসির কাছে ০-৩ গোলে হার মানে সের্গিও লোবেরা ব্রিগেড। ১৪ মিনিটে আসমির সুলজিকের গোলে লিড নেয় পঞ্চনদের ফ্র্যাঞ্চাইজি। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ালেন ভিদাল। শেষ পর্বে ওড়িশার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নিহাল সুদেশ।



