Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

চাষের কাজে সার সংকট, বিজেডির বিক্ষোভে উত্তপ্ত ওড়িশা বিধানসভা

কৃষি কাজে সারের সংকট চরমে। সমস্যায় পড়েছেন কৃষকরা। সমস্যার সমাধানে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার। বিরোধীদের এমনই অভিযোগ ঘিরে শনিবারও উত্তপ্ত হয়ে উঠলওড়িশা বিধানসভার অধিবেশন। বিরোধী বিধায়কদের হৈহট্টগোলের জেরে মুলতবি হয়ে গেল অধিবেশন।

চাষের কাজে সার সংকট, বিজেডির বিক্ষোভে উত্তপ্ত ওড়িশা বিধানসভা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: কৃষি কাজে সারের সংকট চরমে। সমস্যায় পড়েছেন কৃষকরা। সমস্যার সমাধানে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার। বিরোধীদের এমনই অভিযোগ ঘিরে শনিবারও উত্তপ্ত হয়ে উঠলওড়িশা বিধানসভার অধিবেশন। বিরোধী বিধায়কদের হৈহট্টগোলের জেরে মুলতবি হয়ে গেল অধিবেশন। 

Advertisement

খারিফ ফসলের সময়ে ওড়িশার বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে সারের সংকট। তাই নিয়ে বিধানসভায় এনিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধীরা। এদিন বিজেডি (বিজু জনতা দল) সদস্যদের বিক্ষোভের জেরে দফায় দফায় ভেস্তে যায় অধিবেশন।  এই ইস্যুতে চলতি বাদল অধিবেশন শুরুর পর থেকে তিনদিন অচলাবস্থা জারি থাকল। এদিন সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবির কথা জানান অধ্যক্ষ।  
বিজেডির দাবি, রাজ্যজুড়ে সারের কালোবাজারির জেরেই তীব্র হয়েছে সারের সংকট। বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান বিজেডি বিধায়করা। বিধানসভার ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান তাঁরা। 
অন্যদিকে, বিজেপি বিধায়ক ইরাশিস আচার্যের অভিযোগ, ‘কংগ্রেসের দাবি মেনে সারের উপর আলোচনার নোটিশ দিয়েছেন অধ্যক্ষ। তারপরেও বিজেডি বিক্ষোভ দেখাচ্ছে। বিরোধীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কোনও আলোচনাই চায় না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ