Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওবিসি: সোমবার শুনানি সুপ্রিম কোর্টে, বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

আগামী সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি মামলার শুনানি হবে। এদিকে, ওবিসি সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট।

ওবিসি: সোমবার শুনানি সুপ্রিম কোর্টে, বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: আগামী সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি মামলার শুনানি হবে। এদিকে, ওবিসি সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগস্ট মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি ৫ আগস্ট। ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু তারপরই মামলা দায়ের হয় হাইকোর্টে। শুনানির পর বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। ৩১ জুলাই পর্যন্ত ছিল স্থগিতাদেশের মেয়াদ। এদিন যা আরও বৃদ্ধি করল হাইকোর্ট। অন্যদিকে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় রাজ্যে ওবিসিদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত সমস্যা রয়েই যাচ্ছে। সেই কারণে এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিবাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আ঩বেদন করেন। প্রধান বিচারপতি জানান, সোমবার মামলার শুনানি হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ