Bartaman Logo
৯ জুন, ২০২৬

সোনমার্গ-পহেলগাঁও নয়, কাশ্মীরের গ্রামের সরষে খেত এখন পর্যটকদের নতুন আকর্ষণ

বরফের চাদরে ঢাকা চারপাশ। নাহলে ডাললেকের শিকারা সফর। কাশ্মীর বলতে এগুলিই প্রথমে পর্যটকদের মাথায় আসে। তবে বসন্ত ফুরানোর আগে কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে সরষে খেত। উপত্যকার গ্রামগুলিতে ছড়িয়ে থাকা হলুদ ফুলের ঝলমলে আলো থামতে বাধ্য করছে পর্যটকদের।

সোনমার্গ-পহেলগাঁও নয়, কাশ্মীরের গ্রামের সরষে খেত এখন পর্যটকদের নতুন আকর্ষণ
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: বরফের চাদরে ঢাকা চারপাশ। নাহলে ডাললেকের শিকারা সফর। কাশ্মীর বলতে এগুলিই প্রথমে পর্যটকদের মাথায় আসে। তবে বসন্ত ফুরানোর আগে কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে সরষে খেত। উপত্যকার গ্রামগুলিতে ছড়িয়ে থাকা হলুদ ফুলের ঝলমলে আলো থামতে বাধ্য করছে পর্যটকদের। 

Advertisement

শ্রীনগরের উপকণ্ঠে বদগাঁও, পুলওয়ামা থেকে বারামুল্লা, সব জায়গায় বরফঢাকা পাহাড়ের পাশে খেতে ফুটে আছে হলুদ সরষে ফুল। পর্যটকরা গাড়ি থামিয়ে মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করছেন। বাংলা থেকে কাশ্মীরে আসা পর্যটক প্রণব মেহতার কথায়, ‘কাশ্মীরে বসন্তের অভিজ্ঞতা একেবারেই আলাদা। তার উপর সরষে ফুল যেন বাড়তি পাওনা।’ এ বিষয়ে ট্রাভেল এজেন্ট ফারাহ রশিদ বলেন, ‘পর্যটকরা গ্রামীণ কাশ্মীর দেখার অনুরোধ করছেন। তার প্রধান কারণ এই সরষে ফুল।’ স্থানীয় বাসিন্দারাও বলছেন, এ বছর পর্যটকদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। অনন্তনাগের কৃষক আবদুল রশিদের কথায়, ‘আগে মানুষ বড়ো পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে আমাদের গ্রাম পেরিয়ে যেত। এখন তারা এখানে থামছেন, ছবি তুলছেন।’ বসন্তেও পর্যটকদের উপচে পড়া ভিড়ে তাঁরা বেজায় খুশি। অনেক পরিবারই হোম-স্টে পরিষেবা শুরু করেছেন। পহেলগাঁও জঙ্গি হামলার পর যেভাবে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছিল, তাতে আশার আলো দেখাচ্ছে এই উজ্জ্বল হলুদ সরষের ফুল।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ