Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে মিলল না কোনও সমাধানসূত্র

ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে কর্মী ও অফিসারদের বৈঠকেও মিলল না সমাধানসূত্র। তাই চলতি মাসে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন না আন্দোলনকারীরা।

ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে মিলল  না কোনও সমাধানসূত্র
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে কর্মী ও অফিসারদের বৈঠকেও মিলল না সমাধানসূত্র। তাই চলতি মাসে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন না আন্দোলনকারীরা। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী ও অফিসারদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। তাদের মূল দাবি ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা চালু করা। অর্থাৎ প্রতি শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার প্রস্তাব দেন কর্মী-অফিসাররা। পাঁচদিন ব্যাঙ্ক চালুর প্রস্তাব ব্যাঙ্কগুলি মেনে নিলেও এখনও কেন্দ্রীয় সরকার তাতে সবুজসঙ্কেত দেয়নি। বৃহস্পতিবার মুম্বইয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ’র সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউএফবিইউ কর্তারা। কিন্তু ধর্মঘট প্রত্যাহার নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এদিন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘ধর্মঘটী সবক’টি সংগঠনের সঙ্গেই বৈঠক করেন আইবিএ’র কর্তারা। সেখানে বড় ব্যাঙ্কগুলির শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা হলেও কোনও সদর্থক সিদ্ধান্ত হয়নি, যেখানে আমরা ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারি’। এদিকে আগামী ১৮ মার্চ দিল্লিতে সব পক্ষের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে। সেখানে ধর্মঘট নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ