Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প বিরোধী ‘নো কিংস’ র‍্যালি হাঁটলেন আমেরিকা-ইউরোপের ৯০ লক্ষ মানুষ

ইরান যুদ্ধ নিয়ে এবার ঘরেই বিদ্রোহের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকাই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও তাঁর বিরুদ্ধে সুর ক্রমশ চড়ছে।

ট্রাম্প বিরোধী ‘নো কিংস’ র‍্যালি হাঁটলেন আমেরিকা-ইউরোপের ৯০ লক্ষ মানুষ
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরান যুদ্ধ নিয়ে এবার ঘরেই বিদ্রোহের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকাই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও তাঁর বিরুদ্ধে সুর ক্রমশ চড়ছে। যুদ্ধ ও ট্রাম্পের একাধিক নীতির বিরোধিতায় শনিবার আয়োজন করা হয়েছিল ‘নো কিংস’ কর্মসূচি। একের পর এক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজপথ। পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। হাতে ট্রাম্প বিরোধী ব্যানার, প্ল্যাকার্ড। স্লোগান উঠল, ‘আমরা আমেরিকায় কোনো রাজা চাই না’, ‘যুদ্ধ নয়’।  মিনেসোটার ক্যাপিটল লন ও সেন্ট পলের সংলগ্ন রাস্তায় জাতীয় পতাকা হাতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিল বেরিয়েছিল নিউ ইয়র্ক ও দ্রিগস, টোপেকা সহ বহু শহরে। প্রসঙ্গত, দ্রিগস থেকে ২০২৪ সালের নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প। কার্যত তাঁর গড়েই এই বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বলে মত তথ্যাভিজ্ঞ মহলের। 

Advertisement

গত বছর জুন মাস থেকে নো কিংস র‌্যালি শুরু হয়েছে। জুন ও অক্টোবরের কর্মসূচিতে যথাক্রমে ৫০ লক্ষ ও ৭০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। ইরান যুদ্ধের আবহে শনিবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ৯০ লক্ষ। আয়োজকরা জানিয়েছেন, এবার আমেরিকার ৫০টি প্রদেশে ৩ হাজার ১০০-র বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যদিও এই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ হোয়াইট হাউস। মুখপাত্র অ্যাবিগলি জ্যাকসন কটাক্ষের সুরে জানিয়েছেন, আন্দোলনকারীরা বামপন্থীদের আর্থিক মদতপুষ্ট। তাঁদের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। কর্মসূচির সমালোচনা করেছেন ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটিও। উল্লেখ্য, ইউরোপ ও লাতিন আমেরিকাতেও ছড়িয়েছে ট্রাম্প বিরোধী আন্দোলন। অস্ট্রেলিয়া, রোম, লন্ডন, ফ্রান্সেও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ