Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাত্তিরের সাথি: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ১৫১৪ রক্ষী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাত্তিরের সাথি’ প্রকল্পে বিভিন্ন মেডিকেল কলেজ ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫১৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য।

রাত্তিরের সাথি: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ১৫১৪ রক্ষী
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাত্তিরের সাথি’ প্রকল্পে বিভিন্ন মেডিকেল কলেজ ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫১৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। ৯ অক্টোবর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে।সূত্রের খবর, রাজ্যের ২৯টি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পনেরোশোর বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অভয়া কাণ্ডের পর রাতে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। উল্লেখযোগ্য বিষয় হল, এই ১৫১৪ জন নিরাপত্তারক্ষীর মধ্যে বেশিরভাগই হবেন মহিলা। ১৫১৪ জনের মধ্যে ৯১০ জন মহিলা নিরাপত্তারক্ষী। বাকি ৬০৪ জন পুরুষ সিকিউরিটি কর্মী। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ২৯টি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি হল মেডিকেল কলেজ। বাকি পাঁচটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, আইডি, বি সি রায় হাসপাতাল এবং চিত্তরঞ্জন শিক্ষা ও সেবাসদন। ‘রাত্তিরের সাথি’ প্রকল্পে সবচেয়ে বেশি ১২০ জন প্রাইভেট সিকিউরিটি পাচ্ছে পিজি। ৮৫ জন বেসরকারি নিরাপত্তারক্ষী পাবে আর জি কর মেডিকেল কলেজ। এন আর এস (৭৫ জন), কলকাতা মেডিকেল কলেজ (৭৫ জন), বাঁকুড়া সম্মিলনি (৭৫ জন) এবং ডায়মন্ডহারবার মেডিকেল কলেজও (৭৫ জন) পাচ্ছে নিরাপত্তারক্ষী।  পাচ্ছে অন্যান্য মেডিকেল কলেজ ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানও। এজেন্সি মারফত একবছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ