Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড় ফাঁকিঘাটে শুরু হচ্ছে নয়া ফেরি সার্ভিস

টিটাগড়ের ফাঁকিঘাটে নবনির্মিত ফেরিঘাট তৈরির কাজ শেষ।

টিটাগড় ফাঁকিঘাটে শুরু হচ্ছে নয়া ফেরি সার্ভিস
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের ফাঁকিঘাটে নবনির্মিত ফেরিঘাট তৈরির কাজ শেষ। সোমবার টিটাগড় পুরসভা, রিষড়া পুরসভার প্রতিনিধি এবং পরিবহণ দপ্তরের অফিসাররা ওই নবনির্মিত ফেরিঘাট পরিদর্শন করলেন। এই ঘাট থেকে জলপথে রিষড়া যাওয়ার ফেরি পরিষেবা চালু করা হবে। যদিও এখনই তা পুরোপুরি চালু হচ্ছে না। খড়দহের শ্যামসুন্দর ঘাটের কাছে চরা পড়েছে। সেই কারণে ওই ঘাট থেকে ফেরি বন্ধ থাকলে সেই সময়ে এই ফাঁকিঘাট থেকে তা চালু থাকবে। পরে নিয়মিত এখান থেকে ফেরি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

এদিন নবনির্মিত ফেরিঘাট পরিদর্শন করেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র এবং দুই পুরসভার কাউন্সিলার, অফিসাররা। বিজয় মিশ্র বলেন, গঙ্গায় চরার কারণে দিনে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি লঞ্চ চালানো যাচ্ছে না। তাই বিকল্প হিসেবে এই ঘাট তৈরি করা হয়েছে। খুব দ্রুত যাতে এই নতুন ফেরিঘাট চালু করা যায়, তার জন্যই এদিন পরিদর্শন করা হল। এ ব্যাপারে টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এই ফেরিঘাট তৈরি করা। সেটি তৈরি হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কয়েক ঘণ্টার জন্য চালু হলেও পরে পুরোদমে তা চালু হয়ে যাবে। এছাড়া জলপথে হাওড়া এবং বাবুঘাট যাওয়ার যে পরিকল্পনা পরিবহণ দপ্তর করেছে, তাতে এই ঘাট খুবই কাজে দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ