Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

সাদা তাঁবু খাটিয়ে নেপাল সুপ্রিম কোর্টের কাজ শুরু, বিক্ষোভের আগুনে ছাই ৬২ হাজার নথি

আন্দোলনের নামে ছাত্র-যুবদের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের একাধিক সরকারি ভবন। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। ‘জেন-জি’র বিক্ষোভের আগুনে ছাই হয়ে গিয়েছে শীর্ষ আদালতের ৬২ হাজার নথি। পুড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের মূল বিল্ডিং।

সাদা তাঁবু খাটিয়ে নেপাল সুপ্রিম কোর্টের কাজ শুরু, বিক্ষোভের আগুনে ছাই ৬২ হাজার নথি
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

কাঠমাণ্ডু: আন্দোলনের নামে ছাত্র-যুবদের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের একাধিক সরকারি ভবন। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। ‘জেন-জি’র বিক্ষোভের আগুনে ছাই হয়ে গিয়েছে শীর্ষ আদালতের ৬২ হাজার নথি। পুড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের মূল বিল্ডিং। পোড়া ভবনে কোনও কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে অস্থায়ী সাদা রঙের তাঁবু খাটিয়ে কাজ শুরু হল। তাঁবুর উপর লেখা, ‘সুপ্রিম কোর্ট নেপাল’। বর্তমানে কোনও মামলার শুনানি হচ্ছে না। যাবতীয় মামলার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পূর্ণমান শাক্য। তিনি জানান, আগুনে বিচারাধীন মামলার কমপক্ষে ২৬ হাজার নথি নষ্ট হয়েছে। পুড়ে ছাই হয়ে মূল ভবনের ৩৬ হাজার অমূল্য নথি। এই অবস্থায় ফের নতুন করে নথি নির্মাণের কাজ শুরু হয়েছে। পূর্ণমান বলেন, ‘প্রত্যেক আইনজীবীর কাছে মামলা সংক্রান্ত নথির প্রতিলিপি রয়েছে। তাদের কাছে সেই নথির ফটোকপি চাওয়া হয়েছে। তার ভিত্তিতেই নতুন নথি বানিয়ে শুনানির প্রক্রিয়া শুরু হবে।’ নেপাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় প্রসাদ মিশ্র জানান, এই পরিস্থিতিতে সব কাজ করা সম্ভব নয়। ধাপে ধাপে সবকিছু স্বাভাবিক হবে। 
এদিকে, তিন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন। এরা হলেন, কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল ও ওমপ্রকাশ আরিয়াল। ওমপ্রকাশ আরিয়ালকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রতিবাদে সরব হয়েছে সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন জি গোষ্ঠী। তাঁরা প্রধানমন্ত্রী কারকির ইস্তফা দাবি করেছেন। রবিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে  বিক্ষোভও দেখায় সুদানের সমর্থকরা।

সম্পর্কিত সংবাদ