Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতের হারে কেঁদে ফেললেন নেহরার ছেলে

২০২২ সালের অভিষেকে চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। পরের মরশুমে রানার্স-আপ। চলতি টুর্নামেন্টেও অন্যতম ধারাবাহিক দল ছিল গুজরাতই।

গুজরাতের হারে কেঁদে ফেললেন নেহরার ছেলে
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: ২০২২ সালের অভিষেকে চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। পরের মরশুমে রানার্স-আপ। চলতি টুর্নামেন্টেও অন্যতম ধারাবাহিক দল ছিল গুজরাতই। তবে শুক্রবার প্লে-অফের ম্যাচে মুম্বইয়ের কাছে ২০ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ব্যাট হাতে দুরন্ত লড়াই করেও ব্যর্থ সাই সুদর্শন। ম্যাচ শেষে তাই হতাশায় ভেঙে পড়েন সমর্থকরা। গ্যালারিতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুভমান গিলের বোনকে। এছাড়া গুজরাত কোচ আশিস নেহরার ছেলের চোখের জল মোছার ছবি নেট দুনিয়ায় ভাইরাল। ম্যাচ শেষে হতাশা লুকাননি দলের অধিনায়ক শুভমান গিল। শোচনীয় পরাজয়ের জন্য ফিল্ডিংকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে তিনটি ক্যাচ ফলেন গুজরাত ফিল্ডিাররা। এর মধ্যে কোয়েৎজি ও কুশলা মেন্ডিসের সৌজন্যে রোহিত শর্মা জীবনদান পান দু’বার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ