Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্যর্থতা ভুলে ফের সাফল্যে আশায় নীরজ

সাফল্য পাওয়ার থেকে ধরে রাখা বেশি কঠিন। আর ফেল্পস, কার্লরা তা পেরেছিলেন। তাই তো তাঁদের ‘গ্রেট’ আখ্যা দেওয়া হয়। নীরজের গল্পটাও কিছুটা একইরকম। ২০২০ টোকিও ওলিম্পিকসে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

ব্যর্থতা ভুলে ফের সাফল্যে আশায় নীরজ
  • ৩ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

হরিয়ানা: সাফল্য পাওয়ার থেকে ধরে রাখা বেশি কঠিন। আর ফেল্পস, কার্লরা তা পেরেছিলেন। তাই তো তাঁদের ‘গ্রেট’ আখ্যা দেওয়া হয়। নীরজের গল্পটাও কিছুটা একইরকম। ২০২০ টোকিও ওলিম্পিকসে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে ওলিম্পিকসে সোনা জয়ের নজির গড়েন তিনি। চূড়ান্ত সাফল্যের পরও মাথা ঘুরে যায়নি পানিপতের পুত্তরের। ধারাবাহিকতা ধরে রেখে কুর্তানে গেমস, লুসানে ডায়মন্ড লিগ (২০২২), জুরিখ জায়মন্ড লিগ, দোহা আবার লুসানে (২০২৩) ডায়মন্ড লিগের পর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন তিনি। ২০২৩ এশিয়ান গেমসেও সেরার মুকুট ওঠে নীরজের মাথায়। দেশবাসী প্রত্যাশা করেছিলেন, ধারাবাহিকতা ধরে রেখে ২০২৪ প্যারিস গেমসেও সোনা জিতবেন পানিপতের পুত্তর। কিন্তু ৮৯.৪৫ মিটার জ্যাভেলিন ছুড়েও সেরা হতে পারেননি তিনি। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। পরপর দুই ওলিম্পিকসে সোনা এবং রুপো কম কৃতিত্বের নয়। কিন্তু নীরজ যে দেশবাসীকে আরও বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তাই তিনি প্রথম না হলেই আশাহত হন অনুরাগীরা। আর এবার তো পোডিয়ামেই উঠতে ব্যর্থ তিনি।

Advertisement

সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা তো দূর অস্ত, অষ্টম স্থানে শেষে করলেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ২০২১ সাল থেকে ২৬টি ইভেন্ট পর প্রথমবার পোডিয়ামে ফিনিশ করতে ব্যর্থ গত ২৭টি ইভেন্টে কখনও তৃতীয় হননি তিনি। প্রতিবারই প্রথম দুইয়ে থেকেছেন। স্বাভাবিকভাবেই নীরজের এই ব্যর্থতা হতাশ করেছে অনেককে। ভারতীয় এই তারকা অ্যাথলিটও নিজের পারফরম্যান্সে খুশী নন। তবে এই ব্যর্থতা ঝেড়ে দ্রুত সাফল্যের সরণিতে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। এই সাক্ষাৎকারে বলেন, ‘খুবই হতাশজনক। এতটা খারাপ পারফরম্যান্স আশা করিনি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশিপের আগে পিঠের সমস্যা হয়েছিল। সেটা প্রকাশ্যে আনতে চাইনি। যাই হোক, খেলাতে সবদিন জেতা যায় না। হারটা মেনে নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব। আবারও সাফল্যের সরণিতে হাঁটব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ