দু’টি জেলায় দুই নাবালিকাকে ধর্ষণ। এমনই অভিযোগে শোরগোল কর্ণাটকে। রায়চুর জেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, স্কুল ভ্যান থেকে ওই ছাত্রীকে নামিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিস। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ওই শিশুকন্যা। কীভাবে একজন অপরিচিতের হাতে স্কুল কর্তৃপক্ষ মেয়েটিকে ছেড়ে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে, হাসান জেলায় মানসিকভাবে অসুস্থ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার দিন বাড়িতে একাই ছিল মেয়েটি। সেই সুযোগে ঘরে ঢুকে চকোলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।



