Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৩ নভেম্বর থেকে কৃষ্ণগঞ্জে যাত্রা উৎসব

২৩ নভেম্বর থেকে কৃষ্ণগঞ্জে যাত্রা উৎসব
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: পুনর্জাগরণের উদ্দেশ্যে নদীয়ার সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকে এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় হতে চলেছে যাত্রা উৎসব। পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় ২৩-২৫ নভেম্বর এই উৎসব হবে। মাজদিয়া রেল বাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব ঘিরে কৃষ্ণগঞ্জ ব্লকে বর্তমানে সাজসাজ রব। তিনদিনের এই উৎসবে কলকাতা ও জেলার যাত্রা শিল্পীদের দল আসছে। কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির এনিয়ে বারবার মিটিংও করছে।
Advertisement
কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ দাস বলেন, এই প্রথম সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকে এত বড় অনুষ্ঠান হতে চলেছে। তাতে এখানকার মানুষজন খুব খুশি। যাত্রা ও লোক অনুষ্ঠান দেখার জন্য তাঁরা অপেক্ষায় রয়েছেন। সেই মতো আমরা পঞ্চায়েত সমিতির তরফে সমস্ত প্রস্তুতি নিচ্ছি।
জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র বলেন, গ্রাম বাংলায় যাত্রা খুব জনপ্রিয়। শিল্পের পুনর্জাগরণের জন্য পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় এই  উৎসব হচ্ছে। যাত্রা ছাড়াও জেলায় লোক আঙ্গিকের বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে। আসলে বাঙালির জীবনের সঙ্গে যাত্রা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এই ভাবনা।
সম্পর্কিত সংবাদ