Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাকৃতিক দুর্যোগ, ২০ ঘণ্টা পরে স্ট্রংরুমে পৌঁছল ইভিএম

নির্বাচনের সময়সূচি শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে কাকদ্বীপ মহকুমার গণনাকেন্দ্র সুন্দরবন মহাবিদ্যালয়ে এসে পৌঁছল ইভিএম।

প্রাকৃতিক দুর্যোগ, ২০ ঘণ্টা পরে স্ট্রংরুমে পৌঁছল ইভিএম
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নির্বাচনের সময়সূচি শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে কাকদ্বীপ মহকুমার গণনাকেন্দ্র সুন্দরবন মহাবিদ্যালয়ে এসে পৌঁছল ইভিএম। 

Advertisement

এগুলি একত্র করে স্ট্রংরুমে ঢোকাতে আরও দু’ঘণ্টা সময় লেগে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। 
বুধবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর হঠাৎ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সময় নির্বাচন প্রক্রিয়ার কাজে ব্যাঘাত ঘটে। ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম মেশিনগুলিকে ডিসিআরসি নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। কারণ এই বিধানসভা কেন্দ্রের ১১টি গ্রাম পঞ্চায়েত নদীবেষ্টিত। মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে লঞ্চ অথবা ভুটভুটির উপর নির্ভর করতে হয়। তাই বুধবার রাতে বিধানসভা নির্বাচনের সময়সূচি শেষ হওয়ার পরেও বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ইভিএম মেশিনগুলিকে স্ট্রংরুমে আনা সম্ভব হয়নি। প্রশাসনিক স্তরে শোরগোল পড়ে গিয়েছিল। কীভাবে নিরাপত্তার সঙ্গে মেশিনগুলিকে স্ট্রংরুমে আনা যায়, তা নিয়ে জোর তৎপরতা শুরু হয়।
কাকদ্বীপের মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল বলেন, ‘বুধবার ভোটগ্রহণ পর্ব যথাসময়ে শেষ হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বীপাঞ্চলগুলি থেকে ইভিএম আনা সম্ভব হচ্ছিল না। বিশেষত পাথরপ্রতিমা বিধানসভার বেশ কয়েকটি নদীবেষ্টিত গ্রাম পঞ্চায়েত খুবই দূরবর্তী এলাকায় অবস্থিত। ওই এলাকা থেকে নদী পথে মূল ভূখণ্ডে আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়’
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তবে এখন সব ইভিএম মেশিন স্ট্রংরুমে রাখা রয়েছে। সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ