Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের কাছে রহস্যময় ড্রোন! উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে যুদ্ধআবহে গোলমাল অব্যাহতই রয়েছে। আজ, বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের সামনে দেখা গেল ড্রোনের।

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের কাছে রহস্যময় ড্রোন! উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধআবহে গোলমাল অব্যাহতই রয়েছে। আজ, বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বাসভবনের সামনে দেখা গেল ড্রোনের। যা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। দেখা দিয়েছে উদ্বেগও। তাহলে কী আমেরিকার বিদেশ সচিবকে খুনের ছক কষছে ইরান? 

Advertisement

এদিন ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনেয়ার এলাকায় ঘটনাটি ঘটেছে। এই জায়গাটি হোয়াইট হাউস থেকে মাত্র ২ কিমি দূরে অবস্থিত। এই সেনা ঘাঁটিতেই থাকেন মার্কিন বিদেশসচিব মার্কো এবং প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। রহস্যময় ড্রোনটির দেখা যাওয়ার পরই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ড্রোন কোথা থেকে এসেছিল সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। ড্রোনগুলিকে গুলি করে নামানোর আগেই সেগুলি উধাও হয়ে যায় বলে জানা যাচ্ছে। 

প্রয়োজনে রুবিওদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকা-ইজরায়েল ও ইরান যুদ্ধের আবহে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হোয়াইট হাউসে বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরিস্থিতি সামাল দিতে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সেই বিষয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। 

সম্পর্কিত সংবাদ