Bartaman Logo
১০ জুন, ২০২৬

২৪ বছর পর পুলিসের জালে খুনে অভিযুক্ত

খুন করে গাঢাকা দিয়েছিল মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা মামু। এরপর কেটে গিয়েছে প্রায় আড়াই দশক। কিন্তু শেষরক্ষা হল না।

২৪ বছর পর পুলিসের জালে খুনে অভিযুক্ত
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খুন করে গাঢাকা দিয়েছিল মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা মামু। এরপর কেটে গিয়েছে প্রায় আড়াই দশক। কিন্তু শেষরক্ষা হল না। দীর্ঘ  ২৪ বছর পর পুলিসের জালে ধরা পড়ল অভিযুক্ত। ২৭ এপ্রিল উত্তরপ্রদেশের কানপুর থেকে মামুকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিস। রবিবার পুলিসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।  ২০০১ সালের ১৪ জানুয়ারি পালঘর জেলার বিরার এলাকা থেকে উদ্ধার হয় মহরম আলি মহম্মদ ইব্রাহিম আলির (৪৬) দেহ। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়।  

Advertisement

ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, বিরার এলাকার অটোরিকশ চালাত মামু। তার অটোতে চড়েই প্রতিদিন নিজের হার্ডওয়ারের দোকান থেকে ফিরতেন মহরম। একদিন ভাড়া দেওয়া নিয়ে বচসার মধ্যে মহরমের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে মামু ও তার শাগরেদ হারুন আলি মুস্তাকিন আলি সৈয়দ। পুলিস সৈয়দকে গ্রেপ্তার করে। কিন্তু উধাও হয়ে যায় মামু। 

Advertisement
সম্পর্কিত সংবাদ