Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৩ মাস ধরে বেতন অমিল, মেডিক্যালে কর্মবিরতি ও অবস্থান ঠিকা কর্মীদের

৩ মাস ধরে বেতন অমিল, মেডিক্যালে কর্মবিরতি ও অবস্থান ঠিকা কর্মীদের
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: তিনমাস ধরে বেতন মিলছে না। এর প্রতিবাদে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি সংস্থার অধীনে নিযুক্ত নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা। শনিবার কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল। আন্দোলনকারীরা জানান, বকেয়া মেটানো ও নিয়মিত বেতনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের জেরে মেডিক্যালের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ঠিকাদারি সংস্থার ম্যানেজার অজিত কুমার ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি। মেডিক্যালের অধ্যক্ষ করবী বড়াল বলেন, আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট এজেন্সি দ্বারা নিযুক্ত। তাই বিষয়টি স্বাস্থ্য ভবনের নজরে আনা হয়েছে।
Advertisement
ওই সংস্থার নিযুক্ত ১৫৮জন কর্মী রামপুরহাট-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও মেডিক্যালে হাউসিকিপিং ও নিরাপত্তার কাজ করেন। তাঁদের বেতন সাড়ে সাতহাজারের কিছু বেশি। অভিযোগ, তিনমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এরই প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করে মেডিক্যালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থানে বিক্ষোভে বসেছেন তাঁরা।
আন্দোলনকারী নিরাপত্তারক্ষী তড়িৎ চট্টোপাধ্যায়, হাসিনা বেগমরা বলেন, শুরু থেকেই আমাদের বেতন অনিয়মিত। তার উপর তিনমাস ধরে বেতন না মেলায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। অনেককে ধার করে সংসার চালাচ্ছেন। এজেন্সিকে বারবার জানিয়েও লাভ হয়নি। তাই পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
সম্পর্কিত সংবাদ