Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মা ও মেয়ের গল্প

আন্তর্জাতিক মাতৃ দিবসে মা ও মেয়ের ‘ভালো বাঁচতে শেখা’র গল্প মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ইটসমাজ্জা মিউজিক বাংলা’য়।

মা ও মেয়ের গল্প
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আন্তর্জাতিক মাতৃ দিবসে মা ও মেয়ের ‘ভালো বাঁচতে শেখা’র গল্প মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ইটসমাজ্জা মিউজিক বাংলা’য়। মা ও মেয়ের সম্পর্কের এক অন্য সমীকরণ ভিডিওতে ফুটিয়ে তুলেছেন দুই অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এক ঘরোয়া মায়ের আত্মনির্ভর হয়ে ওঠা, একে অপরের প্রতি নির্ভরতা ও স্বাধীন ভাবে বেঁচে থাকার এক ভিন্নধর্মী গল্প দেখাবে এই নতুন মিউজিক ভিডিও। অভিনয়ের পাশাপাশি ভিডিওটির পরিচালনা ও সৃজন পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গীত পরিচালনা করেছেন ঈশান মিত্র। গানের কথা লিখেছেন সোমরাজ দাস এবং কণ্ঠে শুচিষ্মিতা চক্রবর্তী।

Advertisement

‘প্রিয়াঙ্কা আমার কন্যাসমা বললে কম বলা হয়, ও আমারই মেয়ে। ও যখন এই মিউজিক ভিডিওর বিষয়টা আমার কাছে নিয়ে আসে তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। ও একজন দক্ষ অভিনেত্রী, সঙ্গে এত ভালো পরিচালনা করেছে, মাতৃস্থানীয়া হয়ে সেটা আমার কাছে গর্বের’, বললেন অপরাজিতা। পাশাপাশি প্রিয়াঙ্কার কথায়, ‘মা ও মেয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আগলে রাখার, যত্নে রাখার একটা প্রবণতা আছে। দু’জনেই যেন দু’জনের মেয়ে ও মা। মন্দে ভালোয় দুই নারীর মুক্ত হয়ে বেঁচে থাকার রসদ রয়েছে এই মিউজিক ভিডিওতে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ