Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত মাঝারি বৃষ্টি

ঘূর্ণাবর্ত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বুধবার  কলকাতা ও লাগোয়া এলাকায় টানা ঝিরঝিরে বৃষ্টি চলে। আগামীকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে।

দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত মাঝারি বৃষ্টি
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্ত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বুধবার  কলকাতা ও লাগোয়া এলাকায় টানা ঝিরঝিরে বৃষ্টি চলে। আগামীকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটির প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের কিছু অংশে, বিশেষ করে উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকার। একটি পশ্চিমি ঝঞ্ঝা  উত্তর ভারতের উপর অবস্থান করার জন্য তার কিছুটা প্রভাব রাজ্যে পড়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে ঝঞ্ঝাটি সরে যাওয়ার জন্য। কিন্তু শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে।  এটির কিছুটা প্রভাবও দক্ষিণবঙ্গে পড়বে। তবে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটির প্রভাব দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বেশি পড়বে। কলকাতার অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় এখানে ঘূর্ণাবর্তর কিছুটা প্রভাব পড়ছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত কলকাতায় ১৪ মিমি বৃষ্টি হয়েছে। উলবেড়িয়ায় বৃষ্টি হয়েছে ২২ মিমি। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বারাকপুরে (২৯.৮  মিমি)। বসিরহাটে ২৯.৩ মিমি ও কাঁথিতে ২৮ মিমি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি খুব কম হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বালুরঘাটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ