পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলিমের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। যদিও মোট জনসংখ্যার নিরিখে শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা নিতান্তই কম। তাঁদের ধর্ম, ইতিহাস, সংস্কৃতি, আর্থ সামাজিক পরিস্থিতি গবেষণার বিষয়। পরিচালক ইন্দ্রনীল সরকার সেটাই তুলে ধরেছেন ‘মাইনরিটি ডায়েরি’ তথ্যচিত্রে। সম্প্রতি নন্দন ৩-এ প্রদর্শিত হয় তথ্যচিত্রটি। পরিচালক বলেন, ‘এটা গবেষণাধর্মী কাজ। সময়ের সঙ্গে কোনও আপস করিনি।’ ছবিটির সহপরিচালক চন্দ্রিমা রায়।



