Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মধ্যস্থতায় সলমন

‘ডন ৩’কে কেন্দ্র করে রণবীর সিং ও ফারহান আখতারের বিরোধ।

মধ্যস্থতায় সলমন
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘ডন ৩’কে কেন্দ্র করে রণবীর সিং ও ফারহান আখতারের বিরোধ। তার জেরে সম্প্রতি রণবীরকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’। এই আবহে দুই তারকার বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকায় সলমন খান। তাঁদের বিরোধ যাতে জনসমক্ষে না আসে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ তথা পেশাদার সম্পর্ক যেন নষ্ট না হয়, সেই অনুরোধ জানিয়েছেন সলমন। সূত্রের খবর, ব্যক্তিগত উদ্যোগে রণবীর ও ফারহানের সঙ্গে যোগাযোগ করেছেন অভিনেতা। উভয়পক্ষকেই আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছেন সলমন। তিনি জানিয়েছেন, সিনে ইন্ডাস্ট্রিতে মতপার্থক্য নতুন বিষয় নয়। যে কোনো সৃজনশীল ক্ষেত্রেই তা অত্যন্ত সাধারণ। তবে এভাবে জনসমক্ষে দ্বন্দ্ব যে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারক, তা বুঝিয়েছেন ভাইজান। রণবীর ও ফারহান... দু’জনকেই অত্যন্ত পছন্দ করেন সলমন। তাঁরাও সম্মান করেন অভিনেতাকে। ফলে মধ্যস্থতাকারী হিসাবে সলমন সফল হন কি না, সেদিকেই নজর ইন্ডাস্ট্রির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ