Bartaman Logo
৯ জুন, ২০২৬

হরিয়ানায় টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গুলি

বিজেপি শাসিত হরিয়ানায় ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। সোমবার ফরিদাবাদের বল্লভগড় এলাকায় প্রকাশ্যে নাবালিকাকে লক্ষ্য করে করে গুলি চালাল এক যুবক।

হরিয়ানায় টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গুলি
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফরিদাবাদ: বিজেপি শাসিত হরিয়ানায় ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। সোমবার ফরিদাবাদের বল্লভগড় এলাকায় প্রকাশ্যে নাবালিকাকে লক্ষ্য করে করে গুলি চালাল এক যুবক। কোনওক্রমে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছে মেয়েটি। জানা গিয়েছে,  এদিন বিকেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। আচমকা পথ আটকায় এক যুবক। কিছু বুঝে ওঠার আগেই কিশোরীকে লক্ষ্য করে গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী। এরপরই চম্পট দেয় অভিযুক্ত। পুলিশ জখম নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আপাতত তার চিকিৎসা চলছে। 

Advertisement

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে একটি গলিতে অপেক্ষা করছিল অভিযুক্ত। নাবালিকাকে পর পর দু’টি গুলি চালায় সে। একটি গুলি নাবালিকার কাঁধে লাগে, অন্যটি পেট ছুঁয়ে বেরিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর নাম যতীন মাংলা। আক্রান্ত নাবালিকাই তাকে শনাক্ত করেছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মেয়েটিকে অনুসরণ করত যতীন। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে যতীন এখনও ধরা পড়েনি। তার খোঁজ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ