Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক পরিবারের নাবালিকাকে ধর্ষণ, ধৃত দুই অভিযুক্ত

পরিযায়ী শ্রমিক পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের বিদ থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গণেশ রাজেভাউ ঘাটুল ও অশোক ভাস্কর পাওয়ার।

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক পরিবারের নাবালিকাকে ধর্ষণ, ধৃত দুই অভিযুক্ত
  • ২ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

মুম্বই: পরিযায়ী শ্রমিক পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের বিদ থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গণেশ রাজেভাউ ঘাটুল ও অশোক ভাস্কর পাওয়ার। গত ২৪ ডিসেম্বর পরিবারের অন্যান্য সদস্যরা চাষের কাজে গেলে, বাড়িতেই ছিল দুই নাবালিকা। তখনই কাছের তুলো খেতে টেনে নিয়ে গিয়ে তাঁদের ধর্ষণ করে দুই অভিযুক্ত। নির্যাতিতাদের খুন করে ফেলারও হুমকি দেয় দুই অভিযুক্ত। কয়েকদিন পর পরিবারকে নির্যাতনের কথা জানায় নাবালিকারা। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিযায়ী শ্রমিক পরিবার। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, আখের খেতে কাজ করার জন্য বিদে গিয়েছেন ছত্তিশগড়ের প্রায় ১৫টি শ্রমিক পরিবার।

Advertisement

অন্যদিকে স্ত্রীর শ্লীলতাহানির বিরুদ্ধে থানায় অভিযোগ করায় জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা এক যুবককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নানদেদের বেন্দ্রি গ্রামে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্লীলতাহানিতে অভিযুক্ত সন্তোষ মাধবরাও বেন্দ্রিকারকে গত ২৮ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তিনি জামিন পেয়ে যায়। ২৯ ডিসেম্বর নিগৃহীতার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা। তখনই নির্যাতিতার স্বামীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনায় ওই যুবক, তার ভাই ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ