Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৮ মাইলে তিস্তায় পড়ে গেল রিকভারি ভ্যান, মৃত্যু চালকের

২৮ মাইলে তিস্তায় পড়ে গেল রিকভারি ভ্যান, মৃত্যু চালকের
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: কালিম্পং থেকে ফেরার পথে তিস্তায় পড়ে গেল একটি রিকভারি ভ্যান। এই দুর্ঘটনায় রিকভারি ভ্যানচালকের মৃত্যু হয়। নিখোঁজ তার সহাকারী। ঘটনাটি ঘটেছে সিকিম-শিলিগুড়ির ১ ০নম্বর জাতীয় সড়কের ২৮ মাইল এলাকায়। খবর পেয়ে কালিম্পং থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস জানিয়েছে, মৃত চালকের নাম রোশন বিস্তা। সে দার্জিলিংয়ের বাসিন্দা। তার সহকারীর খোঁজ পাওয়া যায়নি। পুলিস দুর্ঘটনাগ্রস্ত রিকভারি ভ্যানটিকে উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে কালিম্পং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Advertisement
রাস্তার পাশে থাকা ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে রিকভারি ভ্যানটি তিস্তা নদীতে পড়ে যায়। নম্বরপ্লেট দেখে ইতিমধ্যে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিস। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। রবিবার সকাল থেকে নিখোঁজের তল্লাশিতে নামবে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা টিম।
সম্পর্কিত সংবাদ