সংবাদদাতা, কালিয়াচক: টোটো চুরি করে পালানোর সময় পুলিসের হাতে ধৃত এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নেশারুল শেখ। সে ঝাড়খণ্ডের পাকুরের বাসিন্দা। ওই যুবক সন্দেহজনকভাবে টোটো নিয়ে ঘোরাফেরা করছিল। তখনই বৈষ্ণবনগর থানার পুলিস তাকে আটক করে ১৬মাইল এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই টোটো চুরির কথা সে স্বীকার করে। ধৃতকে মঙ্গলবার মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



