নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ‘পয়েন্ট’ বিভ্রাট। ফলে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। আর ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হতে হলো হাজার হাজার যাত্রীকে। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে দুর্ভোগের পালা অব্যাহতই রইল।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ‘পয়েন্ট’ বিভ্রাট। ফলে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। আর ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হতে হলো হাজার হাজার যাত্রীকে। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে দুর্ভোগের পালা অব্যাহতই রইল।
বৃহস্পতিবার কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনের পয়েন্টে গোলযোগ ধরা পড়ে। রেল ট্র্যাকের যে অংশের মাধ্যমে মেট্রো রেকগুলি লাইন বদল করে সেটিই পয়েন্ট হিসেবে পরিচিত। প্রান্তিক স্টেশন কবি সুভাষের আপ লাইনে এই পয়েন্ট বিগড়ে যাওয়ায় এদিন সকাল থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়তে প্রবল সমস্যার মুখে পড়তে হয়। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় সকাল সাড়ে আটটা থেকেই কবি সুভাষ স্টেশনের ডাউন প্ল্যাটফর্ম থেকে দক্ষিণেশ্বরগামী অর্থাৎ আপ মেট্রো রেক ছাড়ার তোড়জোর শুরু হয়। ততক্ষণে গোটা যাত্রাপথে সমস্ত স্টেশনে মেট্রো কার্যত দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে ঠাসা ভিড়ে তীব্র গরমে দরজা খোলা রেখে স্টেশনগুলিতে দীর্ঘ সময় মেট্রোর চাকা থেমে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। যাত্রীদের অভিযোগ, দেশের প্রথম মেট্রো রুটে উপযুক্ত সংস্কার কাজ হয় না। তাই নিত্যদিন যন্ত্রণা সইতে হচ্ছে যাত্রীদের।