Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধ, লখনউয়ের সরকারি হাসপাতালে দুর্নীতি চক্র

সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এই প্রত্যাশা নিয়েই হাসপাতালের লাইনে দাঁড়িয়েছিলেন রমা সিং (নাম পরিবর্তিত)।

বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধ, লখনউয়ের সরকারি হাসপাতালে দুর্নীতি চক্র
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এই প্রত্যাশা নিয়েই হাসপাতালের লাইনে দাঁড়িয়েছিলেন রমা সিং (নাম পরিবর্তিত)। তবে চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ পেলেন না সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হলেন রমা। তবে পরে জানা গেল, হাসপাতালে ওই ওষুধ ছিল। তাহলে দেওয়া হল না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বড়সড় দুর্নীতির খোঁজ মিলল সরকারি হাসপাতালে। কোথায়? যোগীরাজ্যে। লখনউয়ের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে এমন দুর্নীতি চক্র চলছে বলে জানা গিয়েছে। কেবল ওষুধ না দেওয়াই নয়, লাইনে দাঁড়ানোর জন্যও ঘুষ দিতে হচ্ছে রোগীর পরিবারকে। সদ্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক লখনউয়ের বলরামপুর হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন, সরকারি স্লিপে বেসরকারি ওষুধের দোকানের নাম লেখা হয়েছে। রোগীদের বাধ্য করা হচ্ছে সেই দোকান থেকে ওষুধ কিনতে। অসন্তোষপ্রকাশ করেন ব্রজেশ। এর জন্য দুই চিকিৎসককে নোটিসও পাঠানো হয়েছিল। তবে একটি হাসপাতাল নয়, , শহরের আরও অনেক হাসপাতালে দুর্নীতির শিকার হচ্ছেন রোগীরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ